দিনাজপুরে উদ্ধার লাশগুলো নাটোরের ৩ যুবলীগ কর্মীর

নাটোর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৪:৪৩

নাটোর দিনাজপুরের ঘোড়াঘাট থেকে উদ্ধার লাশগুলো নাটোরের তিন যুবলীগ কর্মীর। অপহরণের প্রায় ৩৬ ঘণ্টা পর পৌর যুবলীগের তিন কর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। গত ৩ ডিসেম্বর রাতে তারা নাটোর তকিয়া-ঢালান এলাকার একটি চায়ের দোকান থেকে অপহৃত হন।

নিহতরা হলেন পৌর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য শহরের কানাইখালী মহল্লার সোনা মিয়ার ছেলে রেদোয়ান আহমেদ সাব্বির (২৮), একই মহল্লার লুৎফর রহমানের ছেলে পৌর যুবলীগকর্মী আব্দুল্লাহ (২৭) এবং পৌর যুবলীগ কর্মী শহরের উত্তর-বড়গাছা এলাকার সোহেল (২৬)।

সদর পুলিশের দাবি, সাব্বিরের বিরুদ্ধে ১২টি হত্যা মামলা এবং সোহেলের বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে তিনটি মামলা রয়েছে।

এদিকে, তিন যুবলীগ কর্মীকে অপহরণের তদন্ত, অপহরণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগ। সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে পৌর যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট সাঈম হোসেন উজ্জ্বল, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান বুলেট, সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাব্লু এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট সাঈম হোসেন উজ্জ্বল ও হাসিবুল হাসান বুলেট দাবি করেন, গত ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে সাব্বির, আব্দুল্লা ও সোহেল ব্যবসায়ীক কাজে তকিয়া-ঢালান এলাকায় যায়। কাজ শেষে তারা স্থানীয় মান্নানের চায়ের দোকানে চা পান করছিল। হঠাৎ ১৫-১৬ জনের একদল দুর্বৃত্ত একটি সাদা ও অপরটি কালো রঙের হাইএস মাইক্রোবাস যোগে সেখানে যায়। তারা তিনজনকে মারপিট করে মাইক্রোবাসে তুলে নিয়ে রাজশাহীর দিকে রওনা দেয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও পৌর যুবলীগ নেতারা নাটোর ও রাজশাহীর বিভিন্ন থানায় যোগাযোগ করেও তাদের কোনও সন্ধান করতে পারেনি। সোমবার সকালে দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় তারা অপহৃতদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের বিষয়টি জানতে পারেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সাব্বিরসহ তিন যুবলীগ কর্মীর অপহরণের তদন্ত, অপহরণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন পৌর যুবলীগ।

বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে সদর থানার ওসি মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সাব্বিরের মা রুখসানা বেগম রবিবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এক প্রশ্নের জবাবে ওসি দাবি করেন, সাব্বিরের বিরুদ্ধে ১২টি হত্যা মামলা এবং সোহেলের বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ তিনটি মামলা রয়েছে।

আরও পড়ুন:
দিনাজপুরে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী