নওগাঁয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগতদের হামলায় আহত ২, গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৫

নওগাঁয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগতদের হামলায় আহত ২, গ্রেফতার ৩ নওগাঁর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বহিরাগতদের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় কলেজ ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় তিন যুবককে গ্রেফকার করেছে পুলিশ।

আহত শিক্ষার্থীরা হলেন, পলিটেকনিক ইনস্টিটিউটের আর্কিটেকচার তৃতীয় পর্বের শিক্ষার্থী আরমান হোসেন রুমন (১৯) ও একই বিভাগের প্রথম পর্বের শিক্ষার্থী সৈকত কুমার (১৮)।

গ্রেফতারকৃতরা হলেন, শহরের দক্ষিণ কালিতলার ইমরান হোসেন (১৮), একই এলাকার ইমরান কবীর সাহেল  (২০) ও পালপাড়া এলাকার চন্দন চৌধুরী (১৮)।

পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফজলুল হক জানান, কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া সপ্তাহ চলা অবস্থায় অতর্কিতভাবে ১০-১২ জন বহিরাগত যুবক কলেজ ক্যাম্পাসে ঢুকে দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়েছে।

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম শাহ বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগতরা হামলা চালায়। খবর পেয়ে আহত শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ওই তিন যুবককে আটক করা হয়। তারা কেউই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী নন। পরে আহত আরমান হোসেনের বাবা এবাদুল হক বাদী হয়ে গ্রেফতার ওই তিন যুবকসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের ধারণা, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে পারে।  

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম