নাশকতার মামলায় জামায়াতের আমিরসহ ৭১ জনের বিরুদ্ধে চার্জশিট

বগুড়া প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৬

বগুড়া বিএনপি-জামায়াত জোটের হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে বগুড়ার নন্দীগ্রামে দুই জাসদ নেতার গাড়িতে অগ্নিসংযোগ, টাকা ছিনতাই ও একজনকে ছুরিকাঘাতের ঘটনায় চার্জশিট দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন কাদির মঙ্গলবার আদালতে উপজেলা জামায়াত আমির নুরুল ইসলাম মণ্ডল, বিএনপি নেতা ফজলে রাব্বী তোহা, জামায়াত নেতা খুরশিদ আলম, শিবির নেতা রাকিবসহ ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন।

এজাহার সূত্র জানায়, ২০১৫ সালে ১০ জানুয়ারি রাতে জাসদ নেতা জিয়াউল হক শাহীন ও রেজা আহম্মেদ বগুড়া শহর থেকে প্রাইভেটকারে নন্দীগ্রাম উপজেলার বাড়িতে ফিরছিলেন। রাত ১১টার দিকে একদল পিকেটার নন্দীগ্রামের দামগাড়া এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে কাটা গাছ ফেলে গাড়ির গতিরোধ করে। তারা শাহীনকে ছুরিকাঘাত ও রেজাকে মারপিট করে নগদ ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়। এতে ১১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় জাসদ নেতা শাহীন নন্দীগ্রাম থানায় মামলা করেন। থানার এসআই মোখলেছুর রহমান ও পরে এসআই আলিম সরদার তদন্ত করেন। তারা দুজন বদলি হলে এসআই শাহিন কাদিরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্ত শেষে মঙ্গলবার আদালতে নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান জামায়াত আমির নুরুল ইসলাম মণ্ডলসহ জামায়াত-বিএনপির ৭১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন  তিনি। নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক চার্জশিট দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান