বগুড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়া প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৪১

ট্রাকের ধাক্কায় দুমড়ে গেছে লাশবাহী অ্যাম্বুলেন্স

বগুড়ার শেরপুরের গাড়িদহ এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে বুধবার সকালে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন। শেরপুর থানার ওসি খান মো. এরফান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।  

নিহতরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ছোনতলা গ্রামের মজিবর রহমানের ছেলে অ্যাম্বুলেন্স চালক  রেজানুর রহমান মন্ডল (৩৮) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনারায় গ্রামের গোলাম হোসেন (৫০)।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা ও হাসপাতাল সূত্র জানান, বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জের রায়গঞ্জের দেবরাজপুর গ্রামের হারান চন্দ্র (৮০) মারা যান। স্বজনরা বুধবার সকালে অ্যাম্বুলেন্সে (ঢাকা মেট্রো-প-৫১-১৪২০) লাশ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে শেরপুরের গাড়িদহ এলাকায় মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

জানা যায়, এতে অ্যাম্বুলেন্সটি দুড়মে মুচড়ে ঘটনাস্থলেই চালক রেজানুর রহমান মন্ডল মারা যান। দুর্ঘটনায় আহত হন অ্যাম্বুলেন্সে থাকা মৃত ব্যক্তির নিকটজন গোলাম হোসেনসহ তিনজন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে গোলাম হোসেন মারা যান।

শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালকসহ দু’জন নিহত এবং দু’জন আহত হয়েছেন। ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের