জামায়াত-শিবির না ছাড়লে নির্বাচনের আলোচনা নয়: নানক

রাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫

সম্মেলনে বক্তব্য রাখছেন নানক আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘হঠাৎ করে খালেদা জিয়া নির্বাচন পরিহার করেছেন। কিন্তু আজকে যখন নির্বাচন কমিশন পুনর্গঠনের দিকে যাচ্ছে। তখন আপনি বলছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হলে, আপনাদের সঙ্গে আলোচনা করতে হবে। কেন, আপনারা কারা? আলোচনাতো আমাদের নেত্রী শেখ হাসিনা করতে চেয়েছিলেন। সেদিন সভ্যতা পর্যন্ত দেখাননি।’

বৃহস্পতিবার দুপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে রাবি শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ সম্মেলন চলে।

জাহাঙ্গীর কবির নানক আরও  বলেন, ‘নির্বাচন কমিশন দিয়ে কী হবে? যেখানে জনগণ হলো ভোটের মালিক। খালেদা জিয়া জনগণের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন বলেই নির্বাচনে তার বিমুখতা। কাজেই সেই নির্বাচনবিমুখতা থেকে আপনাকে ফিরে আসতে হবে, আপনাকে গণতান্ত্রিক ধারায় আসতে হবে, একাত্তরে পরাজিত মানবতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরের সঙ্গ ত্যাগ করতে হবে, নতুবা আপনাদের সঙ্গে আমাদের কোনও আলোচনা হতে পারে না।’

খালেদ মাহমুদ চৌধুরী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বলেন,‘বাংলাদেশ ছাত্রলীগ কখনও লোভ-লালসার রাজনীতি করে না। বঙ্গবন্ধু ১৯৪৮ সালে বাঙালি জাতির, বাঙালি ছাত্রের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। সেই পথচলায় ছাত্রলীগ কখনও থেমে থাকেনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধিকার আন্দোলনে ৭২ হাজার ছাত্রলীগ নেতা-কর্মী রক্ত দিয়ে ইতিহাস লিখে দেশকে স্বাধীন করেছে।’

সম্মেলনে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএম খাইরুজ্জামান লিটন, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম ঠান্ডু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

আরও পড়ুন:
গাইবান্ধার সাঁওতালরা এখনও ৭০০ একর জমির মালিক!

ইসি'র কাছে ভোটের পরিবেশ চাইলেন আইভী-সাখাওয়াত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম