স্ত্রীর দায়ের করা প্রতারণা ও যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৬, ০১:৪২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ০১:৪৪

কারাদণ্ড রাজশাহীতে স্ত্রীর দায়ের করা প্রতারণা ও যৌতুকের দুটি মামলায় আহসান হাবিব (২৩) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক শাহনাজ পারভীন এই আদেশ দেন।

গ্রেফতারকৃত পুলিশ সদস্য আহসান হাবিব (কনস্টেবল নং-১৯৩)। বর্তমানে পুলিশের রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত আছেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার দুবইল গ্রামে। বাবার নাম আশরাফুল ইসলাম।

মামলার এজহার ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৭ জুন আহসান হাবিব জেলার মোহনপুর উপজেলার কালিগ্রামের রফিকুল ইসলামের মেয়ে রাজিফা খাতুনকে (১৯) বিয়ে করেন। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। এরই মধ্যে বিয়ের কথা গোপন করে তিনি পুলিশে যোগ দেন। তারপর থেকে বাবার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে দেওয়ার জন্য আহসান হাবিব তার স্ত্রীকে চাপ দিতেন। কিন্তু রাফিজার বাবা যৌতুক দিতে না পারায় আহসান তার বিয়ের কথায় অস্বীকার করে বসেন। এরপর সম্প্রতি রাফিজা রাজশাহী আদালতে তার নামে প্রতারণা ও যৌতুকের আলাদা দুটি মামলা দায়ের করেন। যৌতুকের মামলাটিতে পুলিশ সদস্য আহসানসহ তার বাবা আশরাফুলকেও আসামি করা হয়েছে।

বাদিপক্ষের আইনজীবী রইসুল ইসলাম জানান জানান, বুধবার যৌতুক মামলাটিতে আদালতে হাজিরা দিতে আসেন আহসান হাবিব। এ সময় তার পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়। কিন্তু আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, মামলার অন্য আসামিরা পলাতক রয়েছেন। আদালতের নির্দেশে মামলার তদন্ত চলছে। আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম