সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ দুস্থ ও অসহায় নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। এ উপলক্ষে রবিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে ৩ জন অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, আবু ইউসুফ ও মোতাহার হোসেন, আদালত পরিদর্শক মো. শহিদুল্লাহ এবং গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, সাড়ে তিনশ কম্বলের মধ্যে এখানে অধিকাংশ বিতরণ করা হয়েছে। বাকিগুলো রাতে ছিন্নমূল ও বিভিন্ন ভাসমান শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।
/এইচকে/








