তথ্য-প্রযুক্তি বেকারত্ব দূর করতে সহায়ক হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৬, ০৬:০৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ০৬:০৯

বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বেকারত্ব দূর করতে সহায়ক হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রবিবার দুপুরে রাজশাহী কলেজে আয়োজিত ‘আমরা হবো জয়ী, আমার দুর্বার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’ এই স্লোগান ধারণ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে দিনব্যাপী ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ মেলার উদ্বোধন ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে দেশের বেকার তরুণরা স্বনির্ভরতা অর্জন করছে। তরুণরা গড়ছে দেশ, ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। নিজেরা নিজেদের যতটুকু আছে তা দিয়ে একজন উদ্যোক্তা, উদ্যোগের ভূমিকা, উদ্যোগের সাহস, তারুণ্যও চেতনা ধারণ করে নিজের আত্মকর্মসংস্থানের জন্য সম্ভাবনা তৈরি কেউ ছোট বা কেউ বড় পরিসরে এগিয়ে যাচ্ছে।’

রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রাজশাহী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ. হবিবুর রহমান, ই-জেনারেশনের চেয়ারম্যান শামীম আহসান ও তৌহিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট তপন কুমার নাথ।

প্রসঙ্গত, লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় সারাদেশের ৬৪ জেলার ১৪ হাজার তরুণদের কম্পিউটার প্রশিক্ষণ ও প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। রাজশাহী কলেজে অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির ৩০টি স্টল রয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম