ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, দুই পাড়ে দীর্ঘ লাইন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৬, ১১:১১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১১:১১

কুয়াশায় আটকে পড়া যানবাহনের দীর্ঘ সারি ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুর ওপরে ট্রাকে-ট্রাকে ধাক্কা লেগে বৃহস্পতিবার ভোর থেকেই যানজট তৈরি হয়।  দু’পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। ভোরে সেতুর উত্তর লেনে ৪৩ ও ৪৪ নং পিলারের মাঝামাঝি উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ৩টি পন্যবাহী ট্রাক পেছনে পেছনে ধাক্কা খেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোর কারণে সেতুর ওপরের উত্তর লেনটি আটকে পড়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

সকাল ৯ টা পর্যন্ত সেতু কর্তৃপক্ষ রেকার দিয়ে ট্রাকগুলো সরিয়ে ফেলার জন্য চেষ্টা করছিল। এ সময় বিকল্প হিসেবে সেতু রক্ষণঅবেক্ষণা প্রতিষ্ঠানের লোকজন দক্ষিণ লেন দিয়ে ধীরগতিতে উত্তরবঙ্গ ও ঢাকাগামী পরিবহনগুলো ধীর গতিতে পারাপার করায়। এ কারণেও সেতুর দু’পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে (বিবিএ) সহকারী প্রকৌশলী মো. ওয়াশিম আহম্মেদ বৃহস্পতিবার সকাল ৯টায় জানান, ‘ঘন কুয়াশার কারণে বুধবার রাত থেকেই সেতুর ওপর ও দু’পাড়ে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। সেতু কর্তৃপক্ষ সব পরিবহন চালক ও হেলপারদের রাত থেকেই সতর্ক করে আসছিল। বৃহস্পতিবার ভোরের দিকে ঘন কুয়াশার কারণে সেতুর উত্তর লেনে ঢাকাগামী ৩টি ট্রাক পেছনে পেছনে টক্কর খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে যানজট ও যানবাহনের দীর্ঘ লাইন হয়। ট্রাক ৩টি সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা চলছে। আশা করছি সকাল ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।’

অপরদিকে, সেতুর ওপর ট্রাক দুর্ঘটনার কারণে দু’পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হওয়ায় প্রচণ্ড শীতের মধ্যে যাত্রীদের অবস্থা নাকাল হয়ে পড়ে। ঘন কুয়াশার কারণে সেতুর পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ ও কড্ডা ট্রাফিক ফাঁড়ির পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণেও কিছুটা বেকায়দায় পড়েন।

সেতু পশ্চিম থানার ওসি দাউদ আহম্মেদ বলেন, ‘প্রতি বছরের শীত কালের এ সময় ঘন কুয়াশার কারণে সেতুর ওপর বাস-ট্রাক দুর্ঘটনা ঘটে এবং দু’পাড়েই যান চলাচলে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়।’

আরও পড়ুন- 


যে পাঁচ ধাপে চলে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের