‘২০১৬ সালের শ্রেষ্ঠ অর্জন জঙ্গি দমন’

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৬, ১৫:২৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৫:২৬

২০১৬ সাল ছিল আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার বছর। শেখ হাসিনার কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপে জঙ্গি দমন ছিল এ বছরের শ্রেষ্ঠ অর্জন, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছরই দেশের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দমন করা হয়েছে। এছাড়া বছরটি উন্নয়নের দিক থেকেও ছিল ভরপুর। নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের উন্নয়ন হয়েছে এ বছরেই।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নহীন নির্বাচন উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘নির্বাচনে পরাজিতদের বিরুপ প্রতিক্রিয়া জাতির জন্য দুঃখজনক। এ বছরই দেশে প্রথমবারের মত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন হয়েছে।’

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ রায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ এর মহাব্যবস্থাপক আজাহার আলী প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম