নওগাঁর পোরশা সীমান্ত থেকে নাসিম উদ্দীন (৩২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।বুধবার রাতে ভারতের অভ্যন্তরে গরু নেওয়ার জন্য নাসিম প্রবেশ করলে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
নাসিম উদ্দিনের বাড়ি পোরশা উপজেলার বিষ্ণপুর পুলিশপাড়া গ্রামে।
নওগাঁর ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আলী রেজা জানান, বুধবার রাতে ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করলে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা নাসিম উদ্দীনকে আটক করে। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে নাসিমকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে কথা বলা হয়েছে।
/এমডিপি/








