নাটোরে অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুই সহযোগীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে শহরের কান্দিভিটুয়া মহল্লা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কান্দিভিটুয়া মহল্লার জামাল শেখ ড্রাইভারের ছেলে শীর্ষ সন্ত্রাসী জনি (৩০) ও তার আপন ভাই জীবন (২২), তাদের সহযোগী একই এলাকার শামিম হোসেনের ছেলে সুজন (২৩) ও মমতাজের ছেলে মঞ্জু (২৩)।
এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি তরবারি, ২৫ পিছ ইয়াবা ও ১৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
নাটোর র্যাব অফিসের কমান্ডার মেজর আশরাফ জানান, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব অফিসের একদল সদস্য কান্দিভিটুয়া এলাকায় অভিযান চালায়। এসময় গাঁজা সেবনরত অবস্থায় জনি, জীবন, সুজন ও মঞ্জুকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
তিনি দাবি করেন, আটক জনির নামে ১৬টি, জীবনের নামে ১৫টি এবং মঞ্জুরের নামে একটি মামলা রয়েছে।
/এআর/








