বগুড়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা

বগুড়া প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪৫

বগুড়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা বগুড়া শহরের এমএ খান লেনের গোল্ডেন মার্কেটে শনিবার সন্ধ্যায় আল-হাসান নামে একটি জুয়েলার্সে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতেই ওই প্রতিষ্ঠানের মালিক গোলজার রহমান আটক আলমগীরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।  এ ঘটনায় আলমগীর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন মামলা দায়ের করার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে একটি মাইক্রোবাসে ৭-৮ জনের একদল ডাকাত শহরের সাতমাথার কাছে ওই জুয়েলার্সের কাছে আসেন। এ সময় ২ থেকে ৩ জন ক্রেতা সেজে জুয়েলার্সের দোকানে ঢুকে আংটির দরদাম করছিল। এক পর্যায়ে তারা মুখোশ পড়ে  মালিক গোলজারের পায়ে গুলি করে। এরপর অস্ত্রের মুখে মালিক ও কর্মচারীদের জিম্মি করে সিন্দুকের চাবি নেয়।

জুয়েলার্সের মালিক গোলজার রহমান দাবি করেন, ডাকাতরা সিন্দুক খুলে ও শোকেস ভেঙে প্রায় ৫০০ ভরি সোনার গহনা এবং নগদ ৫ লাখ টাকা বস্তায় তোলে। এরপর জুয়েলার্সের সিসি ক্যামেরার ডিভাইস খুলে পালিয়ে যায়। যাওয়ার আগে ও ডাকাতির সময় তারা অন্তত ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। ককটেলের আঘাতে পথচারী রবিউল ইসলাম ও জাকির হোসেন আহত হন।

ঘটনার পরপরই পুলিশ বগুড়ার শাজাহানপুরের নয়মাইল এলাকায় গুলি করে মাইক্রোবাসটি  থামতে বাধ্য করে। সেখানে গুলিতে ডাকাত আলমগীর হোসেন আহত হন। আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ওসি এমদাদ হোসেন বলেন, আটক করা মাইক্রোবাসে ৪ কেজি ২১৪ গ্রাম গহনা পাওয়া গেলেও কোন টাকা ছিলনা। তারা নরসিংদিতেও একই কায়দায় ডাকাতি করেছে। মাইক্রোবাসটি পূবালী ব্যাংক ঢাকার একটি শাখা থেকে নেওয়া ঋনে কেনা।

ওসি দাবি করেন, এ ডাকাতির ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে। অভিযান চলছে। তদন্তের স্বার্থে কিছু বলা সম্ভব নয়।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম