‘পাটজাত পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত’

নওগাঁ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ১৮:১৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৮:২৬

পাট ও পাটজাত পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশের রফতানিকারকরা সময়মত আবেদন না করতে পারায় ভারত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে, বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। বৃহস্পতিবার বিকালে নওগাঁর মান্দায় অনুদানের অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

অনুদানের অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাটমন্ত্রীসহ অন্যরা পাটমন্ত্রী বলেন, ‘এখনও সময় আছে দরখাস্ত করলে এ শুল্ক উঠিয়ে নিতেও পারে দেশটি। তবে আশা রাখি প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে এর একটি গঠনমূলক সুরাহা হবে।’

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে বাংলাদেশের ৪৩টি মিল থেকে পাটপণ্য আমদানিতে ১৯ থেকে ৩৫২ ডলার পর্যন্ত শুল্ক আরোপ করে ভারত। যার মাধ্যমে দেশের ১ লাখ টন পাট রফতানি ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মান্দা উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত অনুদান ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুজ্জামান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের আওতায় ২৫ জন হতদরিদ্রের মাঝে ৬ লাখ ২০ হাজার টাকার ২৫টি চেক, মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ২১৬ জনের মাঝে ৫ লাখ ৪০ হাজার টাকা ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় ৪০জনের মাঝে ৪০ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকা করে বিতরণ করেন মন্ত্রী। এছাড়া প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম