শনিবার রুয়েটে ক্লাস শুরু, ১০ দিন অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল

রাজশাহী প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ০৯:৪৪আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ০৯:৪৮

রুয়েট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রথমবর্ষ ২০১৬-১৭ সেশনে ২৮ জানুয়ারি (শনিবার) ক্লাশ শুরু হবে। এছাড়া টানা ১০ দিন ক্লাশে অনুপস্থিত থাকলে সেই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুয়েটের একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রথম বর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সভা ২৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হবে। প্রথম বর্ষে ভর্তিকৃত সব শিক্ষার্থীকে সকাল ৯টার মধ্যেই কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে। ওরিয়েন্টেশনে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগ। আগামী ২৮ জানুয়ারি শনিবার থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম বর্ষের প্রতিটি বিভাগের ক্লাশ শুরু হবে। ছাত্র-ছাত্রীদের নিজ দায়িত্বে ক্লাশ রুটিন জেনে নিয়ে ক্লাশে উপস্থিত হতে হবে। কোনও শিক্ষার্থী ১০ শিক্ষা দিবস ক্লাশে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

প্রসঙ্গত, প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিজ দায়িত্বে করতে হবে। এই মূহুর্তে কোনও শিক্ষার্থীকে রুয়েটের আবাসিক হলে থাকার ব্যবস্থা করা সম্ভব নয়।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি