চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৬

আইন-আদালত চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রী কণিকা রাণী ঘোষ হত্যা মামলায় আসামি আব্দুল মালেকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টায় শিশু আদালতের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে,সদর উপজেলার মহিপুরে ২০১৬ সালের ২৭ মে দশম শ্রেণির স্কুলছাত্রী কণিকা রানী ঘোষ প্রাইভেট পড়ে তিন সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে বখাটে আব্দুল মালেক পেছন থেকে কণিকাকে হাসুয়া দিয়ে এলোপাতারি কোপায়। এ সময় কণিকাকে বাঁচাতে গেলে তিন সহপাঠী তানজিমা, মরিয়ম ও তারিনও আহত  হয়। তাদের সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় কণিকা।

এ ঘটনায় কণিকার মা অঞ্জলী রানী ঘোষ ওইদিনই বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে আজ  এ রায় দেন বিচারক। 

এদিকে, রায়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি যোবদুল হক, নিহত কণিকার মা অঞ্জলী রানী ঘোষ ও আহত  তিন সহপাঠী সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

/বিটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের