নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:০৮

বগুড়া বগুড়ায় নিখোঁজের চারদিন পর সাগর হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগর লেখাপাড়ার পাশাপাশি বাবার অটোভ্যান চালাতো। পুলিশের ধারণা, যাত্রীবেশি দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নিতে বা পারিবারিক কোনও শত্রুতায় তাকে খুন করেছে। শুক্রবার বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের আবদুল বাসেদের ছেলে সাগর হোসেন স্থানীয় আতাইল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়তো। পাশাপাশি সে বাবার অটোভ্যান চালিয়ে সংসারে সহযোগিতা করতো। সাগর গত ২৯ জানুয়ারি বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। পরদিন তার বাবা শাজাহানপুর থানায় জিডি করেন। চারদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী কাহালু উপজেলার জামগ্রাম সোনারপাড়া গ্রামে একটি পুকুরে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
শুক্রবার সকালে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাহালু থানার এসআই জাকির হোসেন জানান, সাগরকে কানের মধ্যে সরু ধারালো অস্ত্র ঢুকিয়ে হত্যা করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশি দুর্বৃত্তরা অটোভ্যান ছিনিয়ে নিতেই তাকে হত্যা করে লাশ বস্তায় তুলে পুকুরে ফেলে দিয়েছে। আবার পারিবারিক কোনও শত্রুতার জেরেও সে খুন হতে পারে। এঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি এবং অটোভ্যানের সন্ধান পাওয়া যায়নি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী