নাটোরে ট্রাকচাপায় দুই আ.লীগ নেতা নিহত

নাটোর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২৮

নাটোরে ট্রাকচাপায় দুই আ.লীগ নেতা নিহত নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের জোড়ব্রিজ এলাকায় ট্রাকচাপায় দুই আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত আলম বকুল (৪০) ও বিলদহর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মধু (৩৮)।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিলদহর গোরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম ও সিংড়া মেয়র জান্নাতুল ফেরদৌস। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
এর আগে, শুক্রবার রাতে সিংড়া বাজার থেকে ইটালি গ্রামে যাওয়ার জন্য মোটরসাইকেলে করে বিলদহর গ্রামের চামারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাখাওয়াত আলম বকুল (৪০) ও বিলদহর ৮নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মধু (৩৮) রওনা হন। পথে রাত সাড়ে ৯টার দিকে তারা নাটোর-বগুড়া মহাসড়কের জোড়ব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়াগামি একটি দ্রুতগামী ট্রাক তাদের পেছন দিক থেকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই আওয়ামী লীগ নেতা নিহত হন।
সিংড়া থানার ওসি নাছির উদ্দিন মন্ডল জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। তবে ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক