সাংবাদিক শিমুল হত্যা: মেয়র মিরু গ্রেফতারের পরও উৎকণ্ঠায় স্বজনরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০২:১৪

নিহত সাংবাদিক আবদুল হাকিম সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র হালিমুল হক মিরুকে রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ডিবি পুলিশের একটি দল তাকে সিরাজগঞ্জে নিয়ে আসছে বলেও জানা গেছে। তবে তাকে সিরাজগঞ্জের কোথায় আনা হবে বা কোন আদালতে হাজির করা হবে, এ নিয়ে উৎকণ্ঠা রয়েছেন নিহতের স্বজনরা।
মিরুকে শাহজাদপুর উপজেলায় আনা হবে, নাকি নিরাপত্তার কথা ভেবে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে আনা হবে, আদালতে হাজির করার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে কিনা এ নিয়েও উৎকণ্ঠার শেষ নেই তাদের।
স্বজনদের কেউ কেউ মিডিয়ায় মিরুকে গ্রেফতারের সংবাদ শুনে বা দেখে সাংবাদিকদের মোবাইলে তাদের উৎকণ্ঠার কথা জানিয়েছেন।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ রাত ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকার শ্যামলী সিনেমা হল এলাকা থেকে মেয়রকে গ্রেফতারের পর সিরাজগঞ্জ আনা হচ্ছে। আগামীকাল (সোমবার) তাকে সদর বা শাহজাদপুরের যেকোনও আদালতে হাজির করা হবে। তবে এ ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানান তিনি।

এদিকে, শাহজাদপুরে মেয়র মিরুকে হাজির করা হলে তাকে জুতা নিক্ষেপ বা তার উদ্দ্যেশে ঝাড়ু মিছিলেরও পরিকল্পনা করছেন স্থানীয়দের কেউ কেউ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শিমুল আহত হন। শাহজাদপুরের দিলরুবা বাস টার্মিনাল থেকে উপজেলা সদর পর্যন্ত রাস্তার কাজ নিয়ে পৌর মেয়র মিরুর ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টুর সঙ্গে পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের শ্যালক ছাত্রনেতা বিজয়ের বিরোধ ছিল। এর জের ধরেই বিজয়কে বেধড়ক মারধর করেন পিন্টু। এতে তার হাত-পা ভেঙে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও বিজয়ের মহল্লা কান্দাপাড়ার লোকজন ক্ষুব্ধ হয়ে দিলরুবা বাস টার্মিনাল এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে অবরোধকারীদের একটি অংশ মনিরামপুর এলাকায় অবস্থিত পৌর মেয়রের বাড়ি ঘিরে ইট-পাটকেল মারতে থাকে। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের সময় মেয়রের ছোড়া গুলিতে আহত হন সাংবাদিক শিমুল। আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার ঢাকায় নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের