শিক্ষকদের ধর্মঘটে ফের অচল রুয়েট

রাবি প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৬

রুয়েটে শিক্ষকদের কর্মসূচি শিক্ষকদের ক্লাস বর্জনে ফের অচলাবস্থা দেখা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। শিক্ষকদের ধর্মঘটের কারণে সোমবার রুয়েটে ক্লাস অনুষ্ঠিত হয়নি।

সোমবার দুপুরে কর্মসূচি চলাকালে সংবাদ সম্মেলনে করে ধর্মঘটের আনুষ্ঠানিক ঘোষণা দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ধীরেন্দ্রনাথ মুস্তাফী।

এ সময় অধ্যাপক ধীরেন্দ্রনাথ মুস্তাফী বলেন, ‘শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানিদাতা এবং শিক্ষকদের নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে ২৮ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে ৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে ১৪ ও ১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবির মুখে রবিবার (৫ ফেব্রুয়ারি) ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ৩৩ ক্রেডিট বাতিলের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ।

শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীদের এই আন্দোলনে শিক্ষকদের বিভিন্ন সময় হেনস্তা করা হয়েছে। তাদের অবরুদ্ধসহ ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা হয়েছে, যা শিক্ষকদের জন্য মানহানিকর। তাই এই আন্দোলনে উসকানিদাতা ও জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি পালন করবেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম