সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড: আরও দুই জন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৪

আব্দুল হাকিম শিমুল সিরাজগঞ্জের শাহজাদপুরে সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে শাহজাদপুর পৌরসভার বিসিক বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শাহজাদপুর পৌর এলাকার বারাবিল গ্রামের মৃত আব্দুল মতিন প্রমানিকের ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং জান্নাতপুর গ্রামের হাজী জিন্দার আলীর ছেলে হযরত আলী (৪৮)।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, ভিডিও ফুটেজ ও তদন্তে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে শাহজাদপুর থেকে ঢাকার উদ্দেশে তারা পালিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় তাদের ধরে ফেলা হয়। গ্রেফতারকৃতদের শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। শিমুল হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহারের দায়ের করা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরু এবং তার ভাই মিন্টু ও পিন্টুসহ এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রসঙ্গত গত ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে বিক্ষুব্ধ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশের সঙ্গে সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুর শটগানের ছোড়া গুলিতে আহত হন শিমুল। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। স্থানীয় এমপি ও শাহজাদপুর সার্কেল পুলিশ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আবু হাসনাত জানান, শিমুলের মৃত্যুর জন্য তার পরিবার মেয়র ও তার ভাই মিন্টুকেই দায়ী করেছেন।

/এফএস/

আরও পড়ুন- 


বইমেলায় শিশুদের বই নিয়ে অনেক প্রশ্ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম