‘বাংলাদেশ এখন আর গরিব রাষ্ট্র নয়’

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:১৬

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (ছবি: সংগৃহীত) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপরিকল্পিত রাষ্ট্র পরিচালনার কারণে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেন, ‘এক সময় বিশ্ব মিডিয়ায় বাংলাদেশকে গরিব ও ভিখারি রাষ্ট্র বলে উল্লেখ করা হতো। বিভিন্ন দেশ ও সংস্থার সাহায্যে চলতে হতো। এখন কারও সাহায্যের প্রয়োজন পড়ে না। বাংলাদেশ এখন আর গরিব রাষ্ট্র নয়।’ শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায়  সলঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে  শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। ’

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটি অশুভ শক্তি দেশকে ভিখারির রাষ্ট্রে পরিণত করে বিদেশি সাহায্য নিয়ে দেশ পরিচালনা করতে চান। আর শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চান। তাই শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে হবে। ’

সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, তানভীর ইমাম এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি প্রমুখ।  

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম