শিবগঞ্জে জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড দেখালো শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৭

শিবগঞ্জে জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড দেখালো শিক্ষার্থীরা বগুড়ার শিবগঞ্জে জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়েকে লালকার্ড দেখিয়েছে বিভিন্ন স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাংনগর দাখিল মাদ্রাসা মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ বগুড়া জেলা শাখা আয়োজিত বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ অনুষ্ঠানে এ ব্যাপারে শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

মাদ্রাসার সভাপতি আতিক রহমানের সভাপতিত্বে ও অভিরামপুর দাখিল মাদ্রাসার সভাপতি আপেল মাহমুদের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অন্যদের মধ্যে এটিএন নিউজের বগুড়া ব্যুরো প্রধান চপল সাহা, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, ইন্সপেক্টর (অপারেশন) জাহিদ হাসান, সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান তৌফিক, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমিন তালুকদার, সংগঠনের জেলা আহ্বায়ক সোহাগ হাসান, স্বপন, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, সুপার মাওলানা আবদুল ওয়াহাবসহ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে প্রধান অতিথি তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থীকে বাল্যবিয়ে, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম