নওগাঁয় শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৮

নওগাঁ নওগাঁর মান্দা উপজেলার বিলকরিল্যা গ্রামে মো. মুরাদ হোসেন (১১) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে মুরাদের বাড়ির পাশের একটি ফাঁকা জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুরাদের সৎ মা অঞ্জনা, বাবা আব্দুর রাজ্জাক ও প্রতিবেশী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।
মান্দা থানার (ওসি) আনিসুর রহমান জানান, মঙ্গলবার বিকাল থেকে মুরাদ নিখোঁজ ছিল।পরে প্রতিবেশীরা মুরাদের বাড়ির পাশের জঙ্গলে তার বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, মুরাদের জন্মের পর পারিবারিকভাবে মুরাদের মা কে তালাক দেয় তার বাবা আব্দুর রাজ্জাক। তালাকের পর পাশের গ্রামের অঞ্জনাকে বিয়ে করেন তিনি। বিয়ের এক বছরের মাথায় একটি ছেলে সন্তান জন্ম দেয় অঞ্জনা। এরপর থেকেই সৎ ছেলে মুরাদকে হত্যার পরিকল্পনা করতে থাকে তার সৎ মা। এরই ধারবাহিকতায় মুরাদকে মারা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম