মেয়র মিরু ও তার ভাই মিন্টুর ফাঁসির দাবিতে মিডিয়াকর্মীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:১৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২০

মেয়র মিরু ও তার ভাই মিন্টুর ফাঁসির দাবিতে মিডিয়াকর্মীদের বিক্ষোভ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌসভার মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুসহ খুনিদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জে মিডিয়া, সামাজিক ও মানবাধিকারকর্মীরা বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে জেলা শহরে কর্মরত সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ছাড়া সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।

সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম, সমকাল সুহৃদ সমাবেশ, সিরাজগঞ্জ প্রেসক্লাব ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’ মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে মেয়র মিরু ও ভাই মিন্টুসহ সব খুনিদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।

বুধবার সকাল ১১টায় শহরের এস. রোডে ফোরামের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি চ্যানেল আইয়ের স্টাফ রির্পোটার ফেরদৌস রবিনের সভাপতিত্বে এতে সমকাল সুহৃদ সমাবেশের স্থানীয় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, চেম্বার নেতা মিলন ইসলাম খান, বেলকুচি উপজেলা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ ও রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর বক্তব্য রাখেন।

মিডিয়াকর্মীদের মধ্যে জনকণ্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি ফেরদৌস হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির স্টাফ রিপোর্টার বাবু সুকান্ত সেন, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম.তফিজ উদ্দিন, সাবেক সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবুসহ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘সাংবাদিক শিমুলের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মিডিয়াকর্মীরা মাঠে নামবে। অবিলম্বে শাহজাদপুর মেয়রের পদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পদ থেকে মিরুকে বহিষ্কার করতে হবে। শিমুলের স্ত্রী ও ছেলেমেয়ের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের সব সামাজিক দায়িত্ব নিতে হবে। শিমুলের স্ত্রী যখন বগুড়ায় চাকরি করবেন, তখন তাদের ভাড়া বাসায় থাকতে হবে এবং ছেলেমেয়েদেরও সেখানের স্কুলে পড়তে হবে। মেয়র মিরু এবং তার ভাই মিন্টু ও পিন্টুসহ অন্যান্য সহযোগীরা প্রভাবশালী। তারা যেন কোনও ভাবেই তাদের ক্ষতি করতে না পারে, পাশাপাশি শহাজাদপুরের মাদলা-কাকলামারি গ্রামে শিমুলের অন্যান্য স্বজনদের হুমকী ও ভয়ভীতি দেখাতে না পারে, সেসবও আইনশৃঙ্খলা বাহিনীকে ভাবতে হবে।’

প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিকরা শহরে র্যা লি ও বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ফোরাম কার্যালয় থেকে শুরু হয়ে প্রেসক্লাব চৌরাস্তা মোড়ে শেষ হয়।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি সংঘর্ষের খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে মেয়র মিরু ও মিন্টুর গুলিতে আহত হয়ে পরদিন মারা যান সমকাল পত্রিকার শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। সংঘর্ষ ও সাংবাদিক হত্যার ঘটনায় পুলিশ মিরু ও তার ছোট ভাই মিন্টু ও পিন্টুসহ ১২ জনকে গ্রেফতার করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম