এমপি লিটন হত্যাকাণ্ড: বগুড়ায় জাপার সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

বগুড়া ও গাইবান্ধা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫০

ডা. আবদুল কাদের খান বগুড়া শহরের রহমান নগরের বাসভবন ও ক্লিনিক পাঁচ দিন ঘেরাও করে রাখার পর মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডা. আবদুল কাদের খানকে গ্রেফতার করা হয়েছে। গাইবান্ধার গোয়েন্দা পুলিশ বিকাল ৫টার দিকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বাসায় তল্লাশিও করা হয়। গাইবান্ধা স্পেশাল ব্রাঞ্চের ইন্সপেক্টর মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে জানান, গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগের এমপি লিটন হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এই খবর নিশ্চিত করে জানান, ডা. কাদেরকে গাইবান্ধায় নেওয়া হচ্ছে।

জানা গেছে, ডা. কর্নেল (অব.) কাদের ২০০৮ সালে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। বগুড়া শহরের রহমাননগরে জেলাদারপাড়ায় তার পাঁচতলা ভবন রয়েছে। ওই ভবনে গরীব শাহ ক্লিনিক আছে। সেখানেই তিনি পরিবার নিয়ে বসবাস করেন। ডা. কাদের ও তার স্ত্রী বিশিষ্ট গাইনী চিকিৎসক ডা. এজেইউ নাসিমা বেগম রোগীও দেখেন নিয়মিত।

ডা. কাদের খানের বাসভবন

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ডা. কাদের বগুড়ার বাসায় আসেন। রাত ১০টার পর পোশাকে ও সাদা পোশাকে একদল পুলিশ বাসার সামনে অবস্থান নেয়। তার স্ত্রী ডা. নাসিম জানান, পুলিশ কর্মকর্তারা তাদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছিলেন।

পরবর্তীতে ডা. কাদের সাংবাদিকদের জানান, তিনি গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে অংশ নেবেন না। ওইদিন থেকেই বিপুল সংখ্যক পুলিশ তার বাসা ও আশপাশে অবস্থান নেয়। এরপর থেকে তিনি বাড়িতে অবরুদ্ধ ছিলেন। প্রতিদিনই তাকে গ্রেফতারের গুজব প্রচার হচ্ছিলো। মঙ্গলবার বিকাল ৫টার দিকে একদল পুলিশ তার বাসার ভিতরে ঢোকেন। এরপর তাকে গ্রেফতার করে গাড়িতে তুলে নিয়ে যান তারা। পরে বাসায় তল্লাশি শুরু হয়। এ ব্যাপারে তার পরিবারের কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে কাদের খানকে আটক করা হয়েছে। বগুড়া থেকে তাকে গাইবান্ধা নিয়ে আসার পর পুলিশ হেফাজতে রাখা হবে। বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হতে পারে। 

এর আগে, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ডা. কাদের খানসহ ১১০ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ২৪ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

/এফএস/

আরও পড়ুন-

যুদ্ধাপরাধে সাজাপ্রাপ্ত গোলাম আযমকে ভাষা সৈনিক স্বীকৃতির দাবি! 

বাংলাকে জাতিসংঘের দাফতরিক ভাষা করার দাবি ওবায়দুল কাদেরের

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম