রাবিতে দলীয় কর্মীকে পেটালো ছাত্রলীগ

রাবি প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে বেধড়ক পিটিয়েছে আরেক কর্মী। তার নাম রাশেদুল ইসলাম। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আহত রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহর অনুসারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে রাশেদুল তার কয়েকজন বন্ধুদের সঙ্গে শহীদুল্লাহ কলা ভবনের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে ছাত্রলীগের অপর কর্মী সারওয়ারসহ ৪/৫ জন রাশেদুলকে লাঠি ও চেয়ার দিয়ে এলোপাথাড়ি মারধার করতে থাকে। একপর্যায়ে রাশেদুল দৌড়ে শহীদুল্লাহ কলা ভবনের ভেতরে পালিয়ে যায়। পরে রাশেদুলের সহপাঠীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নিয়ে যায়। পরে তাকে রামেক হাসপাতালের ভর্তি করা হয়।

সারোওয়ার বিশ্ববিদ্যালয়ের ভূগোল-পরিবেশবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী।

আহত রাশেদুল ইসলাম জানান, ‘আমি যখন মোস্তাকিম বিল্লাহ ভাইয়ের রাজনীতি করতাম, সেই সময় সারওয়ারের সঙ্গে ঝামেলা হয়েছিল। কিন্তু আজ কোনও কথা-বার্তা ছাড়াই সারওয়ারসহ কয়েকজন মারধর করে আমার মাথা ফাটিয়ে দিয়েছে।’

তবে সারোওয়ার জানান, রাশেদের সঙ্গে একটি বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘সারোওয়ার ও রাশেদুলের মধ্যে ব্যক্তিগত একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। আমি মীমাংসা করার চেষ্টা করছি। তবে রাশেদুল বর্তমানে ক্যাম্পাসে নেই। সে ক্যাম্পাসে আসলেই তাদের মধ্যে ভুল বুঝাবুঝির সমাধান করা হবে।’

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম