সিরাজগঞ্জে পুলিশি হেফাজতে দিনমজুরের মৃত্যু: এএসআই বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৩

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালী থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) হেফাজতে ঠান্ডু মিয়া (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ ওঠায় ওই এএসআইকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ওই দিনমজুরের মৃত্যু হয়।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এএসআই রবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে ঠান্ডু মিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, নিহত ঠান্ডু মিয়া নাগরপুর উপজেলার দেওজান সলিল গ্রামের হিরু মিয়ার ছেলে। বুধবার রাতে টাঙ্গাইলের নাগরপুর ও চৌহালী উপজেলার সীমান্তবর্তী এলাকা বন্যা মোড় থেকে ঠান্ডু মিয়াকে (৪৫) আটক করে এএসআই রবিউল। সেখান থেকে তাকে থানায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের স্বজনদের অভিযোগ, পুলিশের মারধরের কারণে মৃত্যু হয় ঠান্ডু মিয়ার। তবে এএসআই রবিউল ইসলাম দাবি করছেন, চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পালাতে গেলে ঠান্ডুর মৃত্যু হয়।
নিহতের শ্বশুর রায়হান আলী অভিযোগ করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার সন্ধ্যার পর পাশের বন্যা মোড় থেকে ঠান্ডু মিয়াকে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান এএসআই রবিউল ইসলাম। এসময় তিনি কারও কোনও প্রশ্নের উত্তর দেননি। কিছুক্ষণ পর জানতে পারি ঠান্ডুকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তার লাশ পাই।’
রায়হান আলী বলেন, ‘এএসআই রবিউল ঠান্ডুকে অন্যায়ভাবে আটকের পর মারধর করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’ ঠান্ডুর বিরুদ্ধে থানায় কোনও মামলা নেই বলেও দাবি করেন তিনি।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রাম প্রসাদ বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ঠান্ডুকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগেই ঠান্ডুর মৃত্যু হয়। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। মাথা থেঁতলে গিয়েছিল।’
এ বিষয়ে এএসআই রবিউল ইসলাম বুধবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে ঠান্ডু মিয়াকে আটক করে মোটরসাইকেলে করে আনার পথে সে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় ঠন্ডু মাথায় গুরুতর আঘাত পায়। পরে তাকে চিকিৎসার জন্য নাগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন,‘অফিসিয়াল কাজে আমি বুধবার সিরাজগঞ্জ জেলা সদরে ছিলাম। আমি ঠান্ডুকে আটকের নির্দেশ দেইনি। এএসআই রবিউল ইসলাম মিথ্যা বলেছে।

আরও পড়ুন-

তরুণদের বিপথগামিতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

/জেবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম