সিফাত হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৯

রাবি শিক্ষার্থী ওয়াহিদা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মৌন মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের সামনে মঙ্গলবার বেলা ১২ থেকে আধা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

এসময় বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে, সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমেদ, সহকারী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল, প্রভাষক মামুন আ. কাইয়ুম, সোমাদেবসহ দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মোবাইল ফোনে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘আদালতের ওপর আমাদের আস্থা আছে। কিন্তু দ্বিতীয় ময়নাতদন্তে সিফাতকে হত্যা করা হয়েছে বলা হলেও রায় দেওয়া হয়েছে আত্মহত্যার প্ররোচনা হিসেবে। আমরা প্রত্যাশা অনুযায়ী রায় পাইনি। তাই পুনরায় তদন্তের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।‘

এ রায়ে সন্তুষ্ট নয় সিফাতের পরিবারও। তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান মামলার বাদী সিফাতের চাচা মিজানুর রহমান।

এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ সিফাতের স্বামী মো. আসিফ প্রিসলির ১০ বছরের কারাদণ্ড দেয়। রায়ে বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে। মামলায় আসামি ছিলেন- সিফাতের স্বামী মো. আসিফ প্রিসলি, শ্বশুর মোহাম্মদ হোসেন রমজান, শাশুড়ি নাজমুন নাহার নাজলী ও সিফাতের মৃতদেহের প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক জোবাইদুর রহমান।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় মোহাম্মদ হোসেন রমজানের বাড়িতে রহস্যজনক মৃত্যু হয় গৃহবধূ ওয়াহিদা সিফাতের। তার শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন ছিল। ওই ঘটনায় ২০১৫ সালের ২ এপ্রিল মহানগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন সিফাতের চাচা মিজানুর রহমান খন্দকার। এরপর থেকে সংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।

/জেবি/

আরও পড়তে পারেন: বিয়েতে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে কুপিয়ে জখম

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম