বাংলাদেশি দুই রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৯

নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুই রাখালকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন, আবুল কালাম (৩০) ও রাকিব হোসেন (৩২)। মঙ্গলবার দুপুরের দিকে পতাকা বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিএসএফের বরাত দিয়ে নওগাঁ-১৪ বিজিবির কমান্ডিং অফিসার মোহাম্মদ আলী রেজা জানান, ভোর রাতের দিকে ওই দুই রাখাল গরু আনতে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যায়। এ সময় বিএসএফের একটি স্পেশাল টিম তাদের ধরে ভারতের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার দুপুরের দিকে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনে মামলা হয়েছে বলেও জানায় বিজিবি।

আটককৃত আবুল কালাম উপজেলার কালাই গ্রামের শহিদুর রহমান ও রাকিব হোসেন বটতলি গ্রামের মৃত ভোলার ছেলে।

/জেবি/

আরও পড়তে পারেন:  নারী কনস্টেবলকে ছুরিকাঘাত করে ছিনতাই: ৩ জনের ৫ বছরের কারাদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক