রাবিতে ডিজিটাল হল ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধন

রাবি প্রতিনিধি
০২ মার্চ ২০১৭, ১৫:৪১আপডেট : ০৩ মার্চ ২০১৭, ০৭:০৮

RU pic (2)

স্বয়ংক্রিয় পদ্ধতিতে আবাসিক হলের কার্যক্রম পরিচালনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ডিজিটাল হল ব্যবস্থাপনা পদ্ধতি’ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের সম্মেলন কক্ষে নতুন এ ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

ডিজিটাল হল ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘কোনও নতুন প্রযুক্তিকে মানুষ সহজে গ্রহণ করতে চায় না। তবে এর উপকারিতা দৃশ্যমান হওয়ার পর সবাই তা গ্রহণ করে। আশা করছি এই পদ্ধতির উপকারিতা উপলব্ধি করে সবাই তা গ্রহণ করবে।’ এরইমধ্যে প্রশাসনের বিভিন্ন সেক্টরকে আধুনিকায়নের আওতায় নিয়ে আসা হয়েছে। এরপর অ্যাকাডেমিক বিভাগগুলোর আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি।

আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্ল্যা অনুষ্ঠানে বলেন, ‘এ পদ্ধতির আওতায় আবাসিক হলগুলোতে একটি কার্ড রিডার ডিভাইস দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয়পত্র পাঞ্চ করলে তারা সিট বরাদ্দ, কক্ষ নির্দিষ্টকরণ ও ভাড়াসহ হল সক্রান্ত যাবতীয় তথ্য জানাতে পারবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষরা।

/জেবি/

আরও পড়ুন-

কুমিল্লা সিটি নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ-বিএনপির প্রার্থী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম