চার ইন্টার্নকে শাস্তির প্রতিবাদে শজিমেক হাসপাতালে কর্মবিরতি

বগুড়া প্রতিনিধি
০৩ মার্চ ২০১৭, ১৩:০৯আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৩:১০

চার ইন্টার্নকে শাস্তির প্রতিবাদে শজিমেক হাসপাতালে কর্মবিরতি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রোগীর স্বজনদের মারধরের ঘটনায় চার শিক্ষানবিশ চিকিৎসককে ৬ মাসের জন্য ইন্টার্নশিপ স্থগিত করা হয়েছে। এর প্রতিবাদে শুক্রবার (৩ মার্চ) সকাল থেকে শজিমেক হাসপাতালে অঘোষিত কর্মবিরতি শুরু করেছেন সহকর্মীরা।

তবে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করছেন। বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ফের দূর্ভোগ শুরু হয়েছে। হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষ শনিবার সকাল ৯ টায় জরুরি সভা ডেকেছে।

শাস্তিপ্রাপ্ত ইন্টার্নরা হলেন- ডা. নূরজাহান বিনতে ইসলাম নাজ, ডা. আশিকুজ্জামান আসিফ, ডা. কুতুব উদ্দিন ও ডা. এমএ আল মামুন।

এদের মধ্যে ডা. নাজকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, ডা. আসিফকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডা. কুতুব উদ্দিনকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ছাত্রলীগ সভাপতি ডা. মামুনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ শেষ করতে হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ১৩০ জন ইন্টার্নের মধ্যে রাত থেকেই অনেকেই কর্মবিরতি শুরু করেন। বিভিন্ন বিভাগের প্রায় ২০০ নিয়োগপ্রাপ্ত চিকিৎসক চিকিৎসা সেবা অব্যাহত রাখেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে অধিকাংশ ওয়ার্ডে ইন্টার্নদের দেখা যায়নি। নার্সরা জানান, ইন্টার্ন স্যাররা আসেননি। শুক্রবার সকাল থেকে সকল ইন্টার্ন অঘোষিতভাবে কর্মবিরত শুরু করেন।

ছাত্রলীগ শজিমেক শাখার সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ জানান, তিনি পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকায় কোনও আন্দোলন কর্মসূচিতে যেতে পারেননি।

তিনি আরও জানান, শুনেছি ইন্টার্নরা অঘোষিত কর্মবিরতি শুরু করেছেন। হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তারা বলেছেন, ইন্টার্নরা অপরাধ করেছেন আর সরকার তাদের শাস্তি দিয়েছেন। তাদের শাস্তি মেনে নিয়ে চিকিৎসা সেবায় মনোনিবেশ করা উচিত।

ছাত্রলীগ সভাপতি ডা. এমএ আল মামুন এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

স্থানীয় তদন্ত কমিটির প্রধান হাসপাতালের সহকারী পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, ইন্টার্নদের শাস্তি দেওয়ার বিষয়ে তারা কোনও কাগজ শুক্রবার সকাল পর্যন্ত পাননি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতেও ইন্টার্নদের কেউ কেউ কাজে আসেনি। শুক্রবার সকাল থেকেই অঘোষিত কর্মবিরতি শুরু করেছে। তাই হাসপাতালে চিকিৎসাসেবা ঠিক রাখতে শনিবার সকাল ৯টায় সকল বিভাগের চিকিৎসকের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।


জানা গেছে, সিরাজগঞ্জের কোনাগাতি গ্রামের আলাউদ্দিন সরকার স্ট্রোকে আক্রান্ত হয়ে ১৮ ফেব্রুয়ারি শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। বেড না পাওয়ায় মেডিসিন বিভাগের ৪৭৫ নম্বর রুমের মেঝেতে ছিলেন তিনি। এ সময় মাথার ওপর ফ্যান চলায় তার শ্বাসকষ্ট হচ্ছিল। তখন তার ছেলে আব্দুর রউফ ও কর্তব্যরত ইন্টার্ন ডাক্তারের মধ্যে কথা কাটাকাটির জের ধরে অস্থির পরিস্থিতি তৈরি হয়।

এর একপর্যায়ে আব্দুর রউফকে ইন্টার্ন চিকিৎসকরা কয়েকদফা মারধর করেন।পরে পরিচালকের কক্ষে নিয়ে ১০০ বার কান ধরে উঠবস করানো হয়।

এ সময় রউফের বোন বিনা ও সেতু স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করার কথা বললে ইন্টার্নরা ক্ষিপ্ত হয়ে আবারও হাসপাতালের পরিচালক ও পুলিশের সামনে আব্দুর রউফ ও তার বোনদের মারধর করেন। এ ঘটনা দেখে রোগী আলাউদ্দিন বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তিনি সেখানে মারা যান।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী