সাংবাদিক শিমুল হত্যা: আরও একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৭, ১১:০৩আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১১:০৭

আব্দুল হাকিম শিমুল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলায় আরও একজনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে শাহজাদপুরের চুনিয়াখালী পাড়া থেকে তুফান মণ্ডল নামে একজনকে আটক করা হয়।

শাহজাদপুর থানার পরিদর্শক ও সাংবাদিক শিমুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মুনীর হোসেন বলেন, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। এরপর শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ নিয়ে শিমুল হত্যা মামলায় ১৩ জন গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত ১৮ আসামির মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও ৬ জন পলাতক। এছাড়া অজ্ঞাত আরও ২৫-২৬ জন আসামি রয়েছে।

এদিকে, ঘটনার দিন পৌর মেয়র হালিমুল হক মিরুর  ভাইয়ের হাত থাকা অস্ত্র শটগানসহ একাধিক অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। মামলার বাদী শিমুলের স্ত্রী নুরুন্নাহান খাতুন।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়র মিরুর শটগানের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শিমুল আহত হন। শাহজাদপুরের দিলরুবা বাস টার্মিনাল থেকে উপজেলা সদর পর্যন্ত রাস্তার কাজ নিয়ে পৌর মেয়র মিরুর ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টুর সঙ্গে পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের শ্যালক ছাত্রনেতা বিজয়ের বিরোধ ছিল। এর জের ধরেই বিজয়কে বেধড়ক মারধর করেন পিন্টু। এতে তার হাত-পা ভেঙে যায়।
এ খবর ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও বিজয়ের মহল্লা কান্দাপাড়ার লোকজন ক্ষুব্ধ হয়ে দিলরুবা বাস টার্মিনাল এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে অবরোধকারীদের একটি অংশ মনিরামপুর এলাকায় অবস্থিত পৌর মেয়রের বাড়ি ঘিরে ইট-পাটকেল মারতে থাকে। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের সময় মেয়রের ছোড়া গুলিতে আহত হন সাংবাদিক শিমুল। আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম