‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থী শপথ নিয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসনের সহায়তায় ও চাঁপাইনবাবগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুর্নীতি বিরোধী এই তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান চাঁপাইবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এস ময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। পরে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে মানববন্ধনে মিলিত হয়।
/বিএল/
আরও পড়ুন:
না.গঞ্জে তামিমের আস্তানায়ও ছিল কুমিল্লায় গ্রেফতার হওয়া অমি!








