কেন্দ্রের নির্দেশ অমান্য করে কাজলা ইউনিয়ন আ. লীগের সম্মেলন: বিরূপ প্রতিক্রিয়া কর্মীদের

বগুড়া প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ১১:৫৫আপডেট : ১১ মার্চ ২০১৭, ১১:৫৫

বগুড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ অমান্য করে শুক্রবার (১০ মার্চ) বিকালে বগুড়ার সারিয়াকান্দির কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান ও তার স্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাদারা মান্নানের নির্দেশ এ সম্মেলন করা হয়। কেন্দ্রীয় ও স্থানীয় নির্দেশ অমান্য করে সম্মেলন করায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে এমপি আবদুল মান্নান জানান, এ সংক্রান্ত কেন্দ্রের কোনও নির্দেশনা তিনি পাননি। আর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন জানান, কেন্দ্রের ওই চিঠি সবার কাছেই পৌঁছে দেওয়া হয়েছে। এরপরও কেউ জোড় করে সম্মেলন করলে তা বৈধ হবে না।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ১ মার্চ বগুড়া জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে চিঠি দেন। চিঠিতে বলা হয়েছে, ‘কেন্দ্রের সিদ্ধান্ত ছাড়া ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, থানা ও জেলা কমিটি ভাঙা বা বিলুপ্ত করা যাবে না। এরপরও কোনও কোনও জেলায় কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করা হচ্ছে। যা কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপন্থী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কাউকে বহিষ্কারের প্রয়োজন হলে তা কেন্দ্রীয় দফতরে পাঠাতে হবে। কাউকে বহিষ্কার করার এখতিয়ার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের।’

এদিকে কেন্দ্রীয় এ নির্দেশ অমান্য করে শুক্রবার বিকালে বগুড়ার সারিয়াকান্দির টেংরাকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাজলা ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়। এ ব্যাপারে গত কয়েকদিন মাইকিং, পোস্টারিং ও ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের এমপি আবদুল মান্নান। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাদারা মান্নান। সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেও তার স্থলে আবদুল খালেক দুলুকে সাধারণ সম্পাদক দেখিয়ে তাকে প্রধান বক্তা করা হয়। সভাপতিত্বে করেন কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রায়হান বাদল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম বাদল প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন অভিযোগ করেন, কেন্দ্রীয় নির্দেশটি সবাইকে জানিয়ে দেওয়ার পরও শাহাদারা মান্নান ও স্থানীয় এমপি আবদুল মান্নান জোড় করে কাজলা ইউনিয়নে সম্মেলনের আয়োজন করেন। বিষয়টি তিনি কেন্দ্রকে জানিয়েছেন। সুমন আরও বলেন, তিনি উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক হলেও তাকে দাওয়াত করা হয়নি। সভাপতির ইচ্ছায় দুলু নামে এক নেতাকে পোস্টারে সাধারণ সম্পাদক দেখানো হয়েছে।

এ সম্মেলনের ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাদারা মান্নানকে প্রশ্ন করলে তিনি জানান, এটা তার জানা নেই এমপি সাহেব বলতে পারবেন। এমপি আবদুল মান্নান সাংবাদিকদের জানান, কেন্দ্রের এ সিদ্ধান্তের কথা তার জানা নেই।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের নির্দেশ অমান্য করে কাজলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন করার ঘটনায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতাকর্মী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেছেন।

/এফএস/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী