নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

নাটোর প্রতিনিধি
১২ মার্চ ২০১৭, ১৬:২৬আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৬:২৬

নাটোর নাটোরের সিংড়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক চালকসহ ২ জন নিহত এবং নারী-শিশুসহ ১১ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার খেজুরতলা এবং সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন অজ্ঞাত বৃদ্ধ এবং অপরজনের নাম কায়মুদ্দিন। সে সিংড়া উপজেলার গুনাইখারা গ্রামের হাসেম আলীর ছেলে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট হামিদুল ইসলাম ও নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রইস উদ্দিন জানান, রবিবার দুপুরে নাটোর থেকে সিংড়াগামী যাত্রীবাহী একটি লেগুনা সিংড়ার খেজুরতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় লেগুনার চালক, শিশু ও নারীসহ ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লেগুনার চালক কায়মুদ্দিন মারা যান।
অপরদিকে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুপুর ২টার দিকে শহরের বড় হরিশপুর এলাকায় এক সিএনজি অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়। নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সিএনজি ড্রাইভারকে আটক করেছে পুলিশ। আটক আনোয়ার হোসেন শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম