সিরাজগঞ্জে জেএমবির প্রচার সম্পাদক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৩:৪৬আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৩:৪৬

জেএমবির সিরাজগঞ্জ শাখার প্রচার সম্পাদক শফিউল ইসলাম ওরফে শফিকুল সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জেলা শাখার প্রচার সম্পাদক শফিউল ইসলাম ওরফে শফিকুলকে (৬০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, গ্রেফতার শফিকুলের বাড়ি মহিষামুরা গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শফিউল ইসলাম ২০১২ সাল থেকে জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এ নিয়ে গত দু’দিনে জেলা শাখার সাধারণ সম্পাদকসহ দুই  জেএমবি নেতাকে গ্রেফতার করলো ডিবি পুলিশ।  

/বিএল/

আরও পড়ুন:
‘বিদেশিদের ওপর হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের’

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম