রাবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজে ছাত্রলীগের বাধা!

রাবি প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ২০:৪২আপডেট : ২০ মার্চ ২০১৭, ২০:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের একটি অংশে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র নির্মাণ কাজ ছাত্রলীগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর আগেও ছাত্রলীগ ওই কাজ বন্ধ করে দিয়েছিল বলেও জানা যায়।

গ্রন্থাগারের দুজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিকালের দিকে প্রায় ২০-৩০ জন যুবক গ্রন্থাগারের তিনতলায় চলা মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র নির্মাণ কাজের শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কাজ বন্ধ করে নিচে যান। যিনি আপনাদের কাজে পাঠিয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেন।’ এরপর শ্রমিকরা সেখান থেকে সবাই চলে যান।

হুমকিদাতা সবাইকেই দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনে হয়েছে বলে জানায় সূত্রগুলো। তবে তারা কোনও রাজনৈতিক দলের কিনা- সে বিষয়ে কিছু বলতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাবি গ্রন্থাগারে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র নির্মাণের জন্য গত বছর বিশ্ববিদ্যালয়ের ফাইনান্সিয়াল সিন্ডিকেট সভায় একটি কমিটি করা হয়েছিল। তাদের সরাসরি তত্ত্বাবধানেই কাজ চলছিল। কিন্তু কয়েক মাস আগে চাঁদা দাবিতে ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ বন্ধ করে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের হস্তক্ষেপে পুনরায় কাজ চালু হয়েছিল।

কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, “আমি বিকেলে শুনলাম কয়েকজন গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এর আগে একবার ভুল তথ্যের ভিত্তিতে ছাত্রলীগের ছেলেরা গিয়ে কাজ বন্ধ করে দিয়ে বলেছিলো, ‘তোর শ্বশুর কাজ করছে। ১০ পারসেন্ট বখরা (চাঁদা) দিবি।’ পরে বিষয়টা উপ-উপাচার্যকে জানিয়েছিলাম। পরে পুনরায় কাজ শুরু হয়। এবার যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না, তাই বলতে পারছি না কাজ বন্ধ করতে কারা গিয়েছিল। তবে আমাদের কর্মচারীরা কেউ কেউ বলেছে এদেরকে দেখেছে ছাত্রলীগের টেন্টে।”

বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়ায় বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘ক্যাম্পাসে প্রশাসনের প্রধান দুজন এখন নেই। বিচারের দায়-দায়িত্ব সাধারণ মানুষের। সেখানে তো মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র নির্মাণের কাজ চলছিল।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছাত্রলীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে অবশ্যই জানতে পারতাম। তারপরও আমি খোঁজ খবর নিয়ে দেখবো।’

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের