নাটোরে আগুন দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

নাটোর প্রতিনিধি
২৩ মার্চ ২০১৭, ২১:৩৫আপডেট : ২৩ মার্চ ২০১৭, ২১:৩৫

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলার মশিন্দা গ্রামে আগুনে দগ্ধ হয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছে তার পুত্রবধূও। এসময় আগুনে ২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ও নিহতের ছেলে আসাফ আলী জানান, মশিন্দা গ্রামের মৃত আজাহার আলীর বাড়ির গরু রাখার ঘরের পাশের ঘরেই ঘুমিয়ে ছিলেন বৃদ্ধা আয়জান বেগম। গরুর ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের ঘরে ছড়িয়ে পড়ে।
এসময় আয়জান বেগমকে আগুন থেকে বাঁচাতে চেষ্টা করার সময় আসাফের স্ত্রী আজেলা বেগম। তবে তিনি শ্বাশুড়িকে জীবিত উদ্ধার করতে পারেনি। পরে পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোয়ালে রাখা ২টি গরুও মারা যায়।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম