নাটোরে আদিবাসী কিশোরী ধর্ষণ মামলায় ২ জনকে যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৮:১৭আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:২৮

যাবজ্জীবন নাটোরের সিংড়ায় আদিবাসী কিশোরী ধর্ষণ মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। সোমবার (২৭ মার্চ) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৭ আগস্ট নওগাঁর পতিসর এলাকা থেকে মানষিক প্রতিবন্ধী আদিবাসী এক কিশোরীকে ধরে আনে কিছু যুবক। পরে সিংড়া উপজেলার হোসেনপুর এলাকায় ব্রিজের নিচে ওই প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষকরা। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় সিংড়া পুলিশ বাদী হয়ে ৬ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামি সুইট প্রাং ও চান মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি চারজনকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম