নির্বাচনে জনগণের দেওয়া রায় আ.লীগ মেনে নেবে: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ২০:১৪আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২০:১৯

নির্বাচনে জনগণের দেওয়া রায় আ.লীগ মেনে নেবে: স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন মন্তব্য করে সুনামগঞ্জ ও কুমিল্লা নির্বাচনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘এ নির্বাচনে জনগণের দেওয়া রায় আওয়ামী লীগ মেনে নেবে। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যারা ট্রেন  মিস করবে জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিকভাবে তাদের দল অস্তিত্ব সঙ্কটে পড়বে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে ৩০ কিলোমিটার দূরে কাজীপুরে এক সমবায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বিজয়ী হলে ভোট সুষ্ঠু হয়েছে, হারলে কারচুপি হয়েছে এমন মানসিকতা পরিহার করে বিএনপিকে নির্বাচনী মাঠে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন মিস করেছেন, শেষ সুযোগ হিসেবে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসুন, মাঠে লড়াই হবে। জনগণের রায় মেনে নেবো। জনগণ উন্নয়নের জন্য শেখ হাসিনাকে আবারও ভোট দেবে।

কাজীপুর বিআরডিবি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত এ সমবায়ী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবু নুর মো. শামসুজ্জামান। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, পল্লী উন্নয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপ্লব মাহমুদ উজ্জল, জেলা চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য প্রমুখ।

সমবায়ীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার দক্ষিণ এশিয়ার রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে সময় দিতে হবে। তবেই দেশের আর্থ সামজিক ও বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

পরে তিনি কাজীপুরে জেলা শিল্পকলা আয়োজিত তিন দিনব্যাপী শহীদ এম মনসুর আলী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন।

সমাবেশে মৌলবাদ প্রতিহত করার আহ্বান জানিয়ে সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেন, ইসলামে মানুষ পুড়িয়ে হত্যার কোনও ক্ষমা নেই। অথচ ইসলামের নামে জামায়াত বিএনপি এ দেশে মানুষ পুড়িয়ে হত্যা করে দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চেয়েছিল।

/জেবি/

আরও পড়তে পারেন:   টাঙ্গাইলে সরকারের নতুন আইনের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক