শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ১১:৩৩আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১১:৩৭

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের মাদলায় ফায়ার সার্ভিস অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, শাহজাদপুরের পারকোলা গ্রামের আমিরুল ইসলাম (২৮) এবং শাহজাদপুরের আব্দুল আলিম (৩০)।

পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির মোটরসাইকেলটি শাহজাদপুরের বাঘাবাড়ি থেকে আসার পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে আমিরুল ইসলাম নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আব্দুল আলিমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে  ঢাকা নেওয়ার পথে আরেকজন মারা যান।

শাহজাদপুর থানার ওসি খাজা মো. গোলাম কিবরিয়া বলেন, বাঘাবাড়ি থেকে শাহজাদপুর আসার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলে একজন প্রাণ হারায়। পরে আরেকজন মারা যায়। মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম