বাঘায় ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও মেম্বার গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ১৬:৩৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৬:৩৯

গ্রেফতারের প্রতীকী ছবি রাজশাহীর বাঘা উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান জান্নাত আলী ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বর আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, ‘অভিযোগকারী ইউনিয়ন নারী সদস্যকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে গ্রেফতারকৃত দুইজনকে আগামীকাল (শুক্রবার) আদালতে সোপর্দ করা হবে।’

ওসি আলী মাহমুদ আরও বলেন, ‘বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নারী সদস্যকে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের এক কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে চেয়ারম্যান ও মেম্বার। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের তিনজনকে ওই ঘরে তালাবন্ধ করে রাখে। এরপর বাঘা থানার পুলিশে খবর দিলে চেয়ারম্যান ও মেম্বারকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ব্যাপারে নারী সদস্য বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাঘা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম