নাশকতার মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়রের জামিন নামঞ্জুর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৭, ১৭:১৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৭:১৬

নাশকতার মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়রের জামিন নামঞ্জুর

নাশকতা মামলায় জামিন নামঞ্জুর করে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর মেয়র ও জামায়াত নেতা মো. নজরুল ইসলামকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার দুপুরে স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মো.এনামুল বারি এ আদেশ দেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট যোবদুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জিআর-৪০৬/১৬ মামলায় মো.নজরুল ইসলাম আসামি ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের ‘ক’ অঞ্চলে ৫ এপ্রিল ওই মামলার হাজিরার দিন ধার্য্য ছিল।কিন্তু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম ধার্য্য তারিখে আদালতে হাজিরা না দিয়ে সময় প্রার্থনা করেন। ম্যাজিস্ট্রেট পৌর মেয়রের সময় প্রার্থনা নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেন এবং মামলাটি স্পেশাল ট্রাইবুনাল-১ এ পাঠান। রবিবার দুপুরে পৌর মেয়র স্পেশাল ট্রাইবুনাল-১ আদালতের বিশেষ ক্ষমতা-১৭৪/১৭ এ মামলায় জামিন প্রার্থনা করলে,বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর আদেশ দেন।

/জেবি/

আরও পড়তে পারেন: জঙ্গি নেতা রিপনের সঙ্গে দেখা করেছে পরিবার

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম