রাজশাহীতে জঙ্গি সন্দেহে ১২ লাখ টাকাসহ আটক ১

রাজশাহী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৭, ০১:৫৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ০২:৩৪

রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান
রাজশাহী নগরীর কাদিরগঞ্জ রোড এলাকার একটি আটতলা বাড়িতে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে পুলিশে। এসময় তার কাছ থেকে  প্রায় ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে  তাকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের ডিসি (পশ্চিম)  নাহিদুল ইসলাম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত এগারোটা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখে।

রাজশাহীকে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

ডিসি নাহিদুল ইসলাম জানান, জঙ্গি সন্দেহে ভবনটির সাততলা বাড়ি থেকে একজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হয়েছে। তবে অন্য জঙ্গি আস্তানার মতো বিস্ফোরকের মতো কিছু পাওয়া যায়নি। বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। টাকার পরিমাণ ১১ লাখ ৯০ হাজার নগদ টাকা।

ডিসি জানান, বাড়িওয়ালার তথ্য মতে, আটক ব্যক্তি একজন চার মাস ধরে বাসাটিতে ভাড়া আছেন।  ভাড়াটিয়া তথ্য ফরম পূরণ করেননি। আটক ব্যক্তি দাবি করেছেন, তিনি আউটসোর্সিং করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। মানবিক কারণে আটক ব্যক্তির স্ত্রীকে পুলিশ কাস্টডিতে নিলেও বাসাতেই রাখা হয়েছে। আটক ব্যক্তির নাম-পরিচয় বৃহস্পতিবার জানানো হবে বলে তিনি জানান ।

এ সম্পর্কিত আরও খবর- 

রাজশাহীতে জঙ্গি আস্তানা সন্দেহে আটতলা বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম