গৃহবধূ অপহরণের মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৭, ১৮:৪৪আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৮:৪৪

কারাদণ্ড বগুড়া শহরের নিশিন্দারা ধমকপাড়ার বাসা থেকে এক গৃহবধূকে অপহরণের দায়ে মো. পাপ্পু (২৫) নামে এক যুবককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল মান্নান এ রায় দেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, নিশিন্দারা ধমকপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে পাপ্পু প্রতিবেশি পরিবহন শ্রমিক আরিফুল ইসলামের স্ত্রীকে উত্ত্যক্ত করতো। পাপ্পু গত ২০১৩ সালের ১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে ওই ব্যক্তির স্ত্রীকে অপহরণ করে। ১১ সেপ্টেম্বর ভিকটিমের বাবা শহিদুল ইসলাম আদালতে একমাত্র আসামি পাপ্পুর বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে।
পরে আদালতের নির্দেশে তদন্ত শেষে সদর থানার উপ পরিদর্শক (এসআই) আসলাম রিপোর্ট দাখিল করেন। আদালত মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নরেশ মুখার্জ্জী মামলা পরিচালনা করেন।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম