অবশেষে বখাটে শাহিন কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ১৯:৪২আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ১৯:৪২

জয়পুরহাট জয়পুরহাটের কালাই উপজেলার উৎরাইল গ্রামের বখাটে শাহিন হোসেনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কালাইয়ের শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে শাহিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে যৌন হয়রানির অভিযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই গ্রামের কলেজ ছাত্রী মুনিশা বেগম। ওই ঘটনায় শুক্রবার মুনিশার বাবা মোজাহার হোসেন বাদী হয়ে শাহিন ও তার বাবা মন্টু মিয়া এবং মা ফাহিমা বেগমকে আসামি করে কালাই থানায় মামলা করেন।

কালাই থানা সূত্রে জানা গেছে,কালাই উপজেলার উৎরাইল গ্রামের মন্টু মিয়ার ছেলে এক সন্তানের জনক বখাটে শাহিন বৃহস্পতিবার দিনের বেলায় প্রতিবেশী কলেজ ছাত্রী মুনিশা বেগমের বাড়িতে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এর প্রতিবাদে মুনিশা ওই রাতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় মুনিশার বাবা মোজাহার আলী বাদী হয়ে বখাটে শাহিন ও তার বাবা-মাকে আসামি মামলা করেন। মামলার পর থেকে শাহিন এবং তার বাবা-মা পলাতক। ঘটনার পর পুলিশ একাধিকবার অভিযান চালিয়ে শনিবার রাতে কালাই উপজেলার শান্তিনগর এলাকা থেকে শাহিনকে গ্রেফতার করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান চৌধুরী জানান, রবিবার দুপুরে শাহিনকে কারাগারে পাঠানো হয়েছে। তার বাবা-মাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

/বিএল/ 

এ সংক্রান্ত আগের খবর:
বখাটে শাহিন ও তার বাবা-মা পলাতক, মুনিশার দাফন সম্পন্ন

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম