রাজশাহীতে ঝড়ে নৌকা ডুবি, নিখোঁজ পাঁচ

রাজশাহী প্রতিনিধি
০১ মে ২০১৭, ১৩:০৭আপডেট : ০১ মে ২০১৭, ১৩:১৯

  রাজশাহীতে ঝড়ে নৌকা ডুবি,  নিখোঁজ পাঁচ

রাজশাহীতে কালবৈশাখী ঝড়ের কবলে পরে পদ্মা নদীতে নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর দরগাপাড়া এলাকার কাছে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কারো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, নগরীর দরগাপাড়া এলাকার সারোয়ার হোসেন রফিক (৪৫), রবিন (২৮), খানপুরের আসাদুল (৪৫)। তারা মৌসুমি নৌকার মাঝি। অপর দুজন হলেন দরগাপাড়ার শাহমুখদুম ইসলামিয়া মাদ্রাসার ছাত্র তামিম (১০) ও আহাদ (১০)।

সোমবার সকাল সাড়ে ১১টা দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, রবিবার রাত পৌনে ১২টা থেকে আমাদের বাহিনীর ডুবরিরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। রাত ৩টা ৪০ মিনিট থেকে সাময়িকভাবে কাজ বন্ধ থাকলেও সোমবার সকাল ৮টা থেকে আবার শুরু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের এবং নৌকার খোঁজে পাওয়া যায়নি।

বোয়ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, ‘একটি ছোট নৌকায় সাত জন মাঝি পদ্মার মাঝের চর থেকে নগরীর বড়কুঠি ঘাটে ফিরছিল। পদ্মার মাঝখানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এসময় দরগাপাড়ার রকিসহ দুইজন সাঁতার কেটে পাড়ে চলে আসলেও পাঁচজন নিখোঁজ হন। রাত থেকে তাদের খোঁজা হচ্ছে।

অন্যদিকে রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহীর ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। যার গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার। ঝড়ের সঙ্গে ভারি বর্ষণ হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪৬ মিলিমিটার।

/জেবি/

আরও পড়তে পারেন: সুনামগঞ্জে ঝড়ে দুই হাজার কাঁচা বাড়ি বিধ্বস্ত, ত্রাণবাহী নৌকাডুবি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি