চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০১৭, ২১:২২আপডেট : ০১ মে ২০১৭, ২১:২৪

বজ্রাঘাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতে দুই নারী ও গোমস্তাপুরে গাছ চাপায় এক পথচারীরর মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, সোমবার সন্ধ্যায় ঝড় বৃষ্টি শুরু হলে পৌর এলাকার চকদৌলতপুর গ্রামের রুপচান আলীর স্ত্রী ছবি বেগম ও বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের রশিদের স্ত্রী মাসুমা বেগম পাশের বাগানে আম কুড়াতে যায়। এসময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।
এদিকে গোমস্তাপুর থানার ওসি শাহিন কামাল জানান, সন্ধ্যায় রাস্তা পার হতে গিয়ে গোমস্তাপুরে গাছচাপায় আসাবুল হক আসা নামে এক পথচারী নিহত হয়েছেন। আসাবুল একই উপজেলার নিমতলা কাঠাল বাগান এলাকার মৃত্য মোজাফ্ফর আলীর ছেলে।
কাল বৈশাখী ঝড়ে চাঁপাইনবাবগঞ্জ -গোমস্তাপুর সড়কে ব্যাপক সংখ্যক গাছ পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া রেল লাইনের ওপর গাছ পড়ে যাওয়ায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
এদিকে, ঝড়ের পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ রাস্তার গাছ সরানোর কাজ শুরু করেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম