সিরাজগঞ্জে পাউবোর বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০১৭, ০৮:০৮আপডেট : ০৪ মে ২০১৭, ০৮:১০

ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস সিরাজগঞ্জের কাজিপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)-র ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধস দেখা দিয়েছে। উপজেলার শুভগাছা ইউনিয়নের টুটুলের মোড়ে বুধবার দুপুরে বাঁধের ৫০ মিটার নদীতে ধসে পড়েছে। এতে অন্তত ২০টি ঘরবাড়ি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন পাউবোর কর্মকর্তারা।
নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, ‘বুধবার দুপুর থেকে ভাঙনে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৫০মিটার বিলীন হয়েছে। প্রায় দেড় কিলোমিটার বাঁধ ঝুকিপূর্ণ। আপাতত বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। খুব শিগগিরই বিকল্প বাঁধ না দিলে আরও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। বরাদ্দ না থাকায় আমরা অসহায়।’
পাউবোর উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম  বলেন, ‘গত এক ১০/১২ দিন থেকেই টুটুলের মোড়ের ভাটিতে বস্তা ফেলায় পানির স্রোত ধাক্কা খেয়ে এখানে আকস্মিক ভাঙন সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে।'

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম